বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

চাঁদা

চাঁদা

বিজ্ঞাপন
দল চালাতে চাঁদা লাগে
চাঁদা লাগে সরকারে
কেউবা আবার চাঁদা তোলেন
নানা রকম দরকারে।

হরেক রকম চাঁদা দিয়ে
নেতার চলে জীবন মান
টাকার ওপর শুয়েই বলেন
তোরা শুধু চাঁদা আন।

চাঁদা দিতে কারো আবার
ব্যবসাতে হয় লালবাতি
চাঁদা তোলা নেতারা হন
অল্পদিনেই লাখপতি।

চাঁদা তুলত দাদা নাকি
নাম ছিল বেশ বাবারও
একই কাজে ফিরছে ছেলে
নাতিপুতি আবারও।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz