বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে  যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

বিজ্ঞাপন
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরে আইসিসিকে চিঠিও দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও তাদেরকে রাজি করানো যায়নি। 

পরবর্তীতে তৎকালীন অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পেছনে সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল- এসব নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীরকে নিয়ে তিন সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়। 

দীর্ঘ কয়েক মাস শেষে ৩ সদস্যের সেই তদন্ত কমিটি আজ (মঙ্গলবার) তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কার নির্দেশে খেলতে যায়নি বাংলাদেশ দল-এসব উঠে এসেছে।  
 
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 'ক্রিকেটাররা রাজি থাকলেও সরকার থেকে ক্লিয়ারেন্স (অনুমতি) না পাওয়ায় বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।'

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz