বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নতুন উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি • বিদেশফেরতদের নতুন জীবন দিতে জাতিসংঘের সঙ্গে নতুন যাত্রা সরকারের • ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী • কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি • প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতের জালে ব্রাজিলের ৪ গোল

ভারতের জালে ব্রাজিলের ৪ গোল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে উৎসবের আবহ। গ্যালারিজুড়ে ব্রাজিলের পতাকা, সঙ্গে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস। বহু প্রতীক্ষিত রাতে অবশ্য মাঠের গল্পটা হলো একপেশে। ভারতের জালে ৪ বার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নিল ব্রাজিল।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ব্রাজিল। ভারতের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। ২৮ মিনিটে সেটির ফল আসে। মাতেউজিনহোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৪২ মিনিটে এস্তেভাওয়ের সহায়তায় গোল করেন পেদ্রো।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র বদলায়নি। ব্রাজিলের আক্রমণের সামনে ভারতকে বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে হয়েছে। ৫৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল লিনো। এরপর ব্যবধান কমানোর চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ভারত।

শেষ দিকে আরেকবার ভারতীয় রক্ষণে চিড় ধরায় ব্রাজিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের জয় ৪-০ নিশ্চিত করেন স্যামুয়েল লিনো।

ম্যাচে ব্রাজিল বল দখলে রাখে ৬৫ শতাংশ, ভারতের ৩৫ শতাংশ। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু আরেকটু ভালো গোলকিপিং করতে পারলে ব্রাজিলের জয়ের ব্যবধান আরও কম হতে পারত।

তবে ঐতিহাসিক এই ম্যাচ ভারতের জন্য ছিল অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ। আর ব্রাজিলের জন্য কলকাতার এই রাত হয়ে থাকল আরেকটি দাপুটে জয়ের স্মৃতি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz