রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ • ডাবের পানি সবার জন্য সমানভাবে উপকারী নয় • ইয়েমেনে স্বাস্থ্যঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা, নতুন বাস্তুচ্যুত ৩ লাখ • অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার • ইসরায়েলিরা যে কোনোভাবে চায় নেতানিয়াহুর পতন • অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর • ইয়ামাল ও রাফিনিয়ার জোড়ায় প্রতিপক্ষের জালে ৬ গোল, শীর্ষে ফিরল বার্সা • রাজধানীর ৬ রুটে আজ থেকে বাস পরিচালনায় নতুন নিয়ম • মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লীগ

​ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লীগ

আরব লিগের সদস্য দেশগুলোর পতাকা ও সংস্থার লোগো। ফাইল ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে (কেআরআই) চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটির মতে, এসব হামলার উদ্দেশ্য হলো আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করা, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দেওয়া।

শনিবার এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি বলেন, কুর্দিস্তান অঞ্চল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা ছিল ‘অপরাধমূলক ও বেপরোয়া’।

তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এটি এমন একটি আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফাহমি বলেন, ‘যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।’

তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করতে, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে ফিরে এসে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।

এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।

এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। তবে এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে দেশটি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz