রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার

দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সরকার দেশের সকল মানুষের জন্য সমতা ও সমান সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর— এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, মানবপাচার রোধে কেবলমাত্র দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) 'জিএসজি গ্লোবাল ডে-২০২৬' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিভিত্তিক উন্নয়নে কাজ করছে সরকার। এছাড়া পরিবেশ রক্ষায় খাল খনন, বৃক্ষরোপণ, গ্রীণ এনার্জিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।

শামা ওবায়েদ জানান, দেশের বেশ কয়েকটি জেলা থেকে মানবপাচারের প্রবণতা বেশি। মানবপাচার রোধে জনশক্তি দক্ষ করে বিদেশে পাঠাতে সরকার কাজ করছে।

আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। দিনব্যাপী এ আয়োজনে ছিলো জার্নাল প্রকাশনা, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz