মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের • যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মুখে ভুয়া জরিপের ফাঁদ, আস্থার সংকট • আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত • দেশে হাম উপসর্গে গেল আরো ৬ প্রাণ • তাহসিফের মৃত্যু: ফের ৩ দিনের রিমান্ডে বন্ধু দীপ • হাতি-গাধার লড়াইয়ে বদলে যেতে পারে পররাষ্ট্রনীতি • রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর • মিরপুরে আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলা • শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে রাষ্ট্রপক্ষ • ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক : স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হাম উপসর্গে গেল আরো ৬ প্রাণ

দেশে হাম উপসর্গে গেল আরো ৬ প্রাণ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে এবং এই বিভাগে মারা গেছে ৫ জন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছে ১ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫৮ জনে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১০৫ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে হাম নিয়ে নতুন ভর্তির সংখ্যা ১,৩১৮ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,২০৪ জন রোগী।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লক্ষ ৯৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz