মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন চিন্তাভাবনা কেন? • কনি আইল্যান্ডে ‘কস্ট অব লিভিং ক্ল্যাসিক’ ফুটবল টুর্নামেন্ট • নিউইয়র্ক সিটির ৩ হাজার গাড়িতে থাকবে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি • স্ন্যাপ ও মেডিকেইড সুবিধা ধরে রাখতে নিউইয়র্ক সিটির নতুন ওয়েবসাইট • ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া • জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি • যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের • তীব্র সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর • টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মানিকগঞ্জের ওই যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী।

১০ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তানজিন তিশা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি লিখেছেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে অবস্থিত ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তানজিন তিশার। তাকে স্বাগত জানাতে আয়োজকদের ছিল নানা প্রস্তুতি, আর ভক্তদের মাঝেও ছড়িয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার রাতের বিবরণ দিয়ে তানজিন তিশা জানান, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিশা আরও বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীরা তানজিন তিশাকে নিয়ে উদ্বেগ জানাচ্ছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন।

অভিনয় দিয়ে ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও সরব উপস্থিতি রয়েছে এই তারকার।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz