বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র • ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যেসব অঙ্গরাজ্য পেতে পারে প্রথম নারী গভর্নর

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচক হিসেবে নিয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

​চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচক হিসেবে নিয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চীনের প্রেসিডেন্টের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশ ইতিবাচক হিসেবে নিয়েছে। কক্সবাজার দিয়ে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এই করিডোর কীভাবে করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। তবে বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কিছুই করবে না।

৪ জুলাই (শনিবার) বিকেলে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে দক্ষিণ এশিয়ান অ্যাকাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিনদিনের অ্যাকাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসন নিয়ে বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় এবং চীনসহ বৃহৎ দেশগুলোর সঙ্গে বহুপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। যাতে রোহিঙ্গারা মর্যাদার সঙ্গে টেকসইভাবে প্রত্যাবাসিত হয়। 

তিন দিনের এই অ্যাকাডেমি প্রোগ্রামে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের জেসিআই সদস্য তরুণ নেতা আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz