৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন। ৭ নভেম্বর (শনিবার) রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
৭১ স্বাধীনতা অর্জনের, আর ২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।
অনুষ্ঠানে সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্যগণ ও সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।