মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে : জাহেদ উর রহমান • পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক • সুদানে এ বছর যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায় : জাতিসংঘ • দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার • রুনা লায়লার দশ হাজার গানের বিস্ময়, গিনেস বুকে নাম • নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন • প্রথমবার চালকসহ আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ • ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি • ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতেই পরীক্ষা দিতে পারবেন তারা। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। ৩১ অক্টোবর (শনিবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং দ্রুত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের তারিখ, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz