বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম • আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু • ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী • পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী • সম্মিলিত প্রতিরক্ষা : ৬ আরব দেশের সামরিক দপ্তর হচ্ছে কুয়েতে • এই মাটিকে এক মুহূর্তের জন্যও গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না : হাসনাত • আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি • শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল • রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা

মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা

বিজ্ঞাপন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিনে পূজামণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। মহানবমীর পূজা শেষে শুরু হবে দেবীর বিদায়ের ক্ষণগণনা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

নবমী তিথিতে দেবী দুর্গার মহাআরতি, বলিদান ও নবমী হোমের আয়োজন করা হয়। এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করার রীতিও রয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন এবং প্রসাদ বিতরণ করা হবে। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ের অপেক্ষায় মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়বে বিষাদের সুর।
 
হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর ও তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবীজকে বধ করেন। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এ সময় অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এতে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদনের রীতি রয়েছে।

শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব। মহানবমীর পর আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। এরপর কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz