সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী • দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী • এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ • টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে? • মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা • এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? • ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ • অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ

সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকার সাভারে নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইতালি প্রবাসী কাজী জাবেরের (৩৪)।

জাবেরের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা বাচ্চু কাজী।

নিখোঁজ কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা বাচ্চু কাজীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইতালিতে বসবাস করেন। গত ৫ অক্টোবর পরিবার নিয়ে বাংলাদেশে আসেন তিনি।

জাবেরের বাবা বাচ্চু কাজী জানান, বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাত ১১টার দিকে ছেলের ইমু নম্বরে একটি বার্তা পান তিনি। সেখানে লেখা ছিল, ‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব।’ তবে এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বাচ্চু কাজী আরও জানান, ছেলের নিখোঁজ হওয়ার পর বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। হঠাৎ করে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

এদিকে দুই দিন পেরিয়ে গেলেও জাবেরের সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ইতালি প্রবাসী কাজী জাবেরের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ করছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz