শারীরিক অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের সিদ্ধান্তের কথা তিনি পিএসসির কর্মকর্তাদের জানিয়েছেন। ১৮ আগস্ট (মঙ্গলবার) পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা বেশি ভালো নয়। তিনি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন যে পদত্যাগ করবেন।’
কর্মকর্তা আরো বলেন, ‘স্যার এখনো পদত্যাগপত্র পাঠাননি। আজকে হয়তো পদত্যাগপত্র পাঠাবেন।
২০২৪ সালের ৯ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেয়।