বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র • ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যেসব অঙ্গরাজ্য পেতে পারে প্রথম নারী গভর্নর

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব‍্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার। তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অত্যন্ত সফলভাবে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। এই সময়ে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ১৯তম অস্থায়ী (ভারপ্রাপ্ত) রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

তার রাজনৈতিক ও পেশাগত জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো তিনি ১৯৩১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আইন ও বিচার এবং শিক্ষামন্ত্রীসহ মোট ছয়বার বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বার্ধক্যেও তিনি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হিসেবে নিয়মিত আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz