মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ৩৬ বছরেই মারা গেলেন জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ • চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার • দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির • প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের : আইনমন্ত্রী • চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প • বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের • নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস, ‘ইউ টেররিস্ট’ স্লোগান • প্রতিটি গণআন্দোলন শেষে মানুষ ‘প্রতারিত’ হয়েছে

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের ঠিক আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। ফোনালাপে শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে সম্মত হয়েছেন দুই নেতা।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আলোচনার একপর্যায়ে তারা শিগগিরই যুক্তরাষ্ট্রে সামনাসামনি বৈঠক করার বিষয়ে সম্মত হন।

তবে বৈঠকটি কবে এবং যুক্তরাষ্ট্রের কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতেও এ বিষয়ে অতিরিক্ত কিছু উল্লেখ করা হয়নি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz