কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৮
•
অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকার কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিকে পুরুষ হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ১০০ শতাংশ দগ্ধ মানিককে (৪৫) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তার অবস্থা ‘আশঙ্কাজনক’ জানিয়ে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার পৌনে ৩টার দিকে বলেন, রোগীর শ্বাসনালিতে আঘাত রয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে।