সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী • বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের • ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, চাপে ম্যাক্রোঁ • ব্যঙ্গাত্মক কমেডি থেকে সরে আসছেন সাচা ব্যারন কোহেন • ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান • ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে সম্পন্ন • চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা • জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক • জেএমসির বিশেষ ফান্ডরেইজিংয়ে অভূতপূর্ব সাড়া, এক রাতেই প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ • হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষিকা হলেন পিএসসির সদস্য

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, চাপে ম্যাক্রোঁ

ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, চাপে ম্যাক্রোঁ

বিজ্ঞাপন
ফ্রান্সে বেতন, জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ বাড়তে থাকায় নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন ও আন্দোলনকারীরা। আগামী শনিবার (৩১ অক্টোবর) আবারও রাজপথে নামার পাশাপাশি ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন তারা। খবর রয়টার্সের। 

গত শনিবারের (২৪ অক্টোবর) বিক্ষোভে দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ৭০ হাজার পুলিশ সদস্য। এদিন ১ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হন।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, শিক্ষার্থীদের দিয়ে শুরু হওয়া আন্দোলন এখন শ্রমিক, শিক্ষক, অগ্নিনির্বাপণকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। ২০১৮ সালে জ্বালানি করের প্রতিবাদে গড়ে ওঠা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও নতুন বিক্ষোভের ডাক দিয়েছেন।

তবে আন্দোলনকারীদের দাবি পূরণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার চাপে রয়েছে। দুর্বল সরকারি অর্থব্যবস্থা ও সংসদে সংখ্যাগরিষ্ঠতার অভাবে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। সরকার শ্রমিক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করলেও প্রস্তাবিত উদ্যোগকে অপর্যাপ্ত বলছেন আন্দোলনকারীরা।

এদিকে পুলিশ ইউনিয়নগুলো জানিয়েছে, দীর্ঘ সময় ধরে শনিবারের মতো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা কঠিন। ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম, আলবেনিয়া ও ইতালিতেও সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz