সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ • সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি • কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ • ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর • ইশরাকের ইস্যুতে আইনমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ • ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত • ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ১৯ অক্টোবর (সোমবার) পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন তিনি।

১৯ অক্টোবর (সোমবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ইশরাক।

পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে তাতে যোগ দেওয়ার আশা করেন তিনি।

ইশরাক আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করার কথাও জানান তিনি।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz