শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ • কুলাউড়ার প্রথম সংসদ সদস্য ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই • বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ • চিন্তার মধ্যে যেন অসুর না থাকে: ভারতীয় হাইকমিশনার • দিল্লিতে টানটান উত্তেজনা, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক শত শত • এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের • সংগীত পরিচালক ইবরার টিপু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে • বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হতে চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ

প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ অক্টোবর (শনিবার) সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এতে মিরপুর রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীদের বিক্ষোভে রাজধানীর সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে আলোচনার মধ্যে আসিফ মাহমুদের বক্তব্য, ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না।’

যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত এই নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর অল্প সময়ের ব্যবধানে তা স্থগিতের ঘোষণা এলে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রার্থীরা। এর প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক এবং সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz