শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া : অর্থমন্ত্রী • জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন • বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মসমর্পণ করানো সম্ভব নয় : পেজেশকিয়ান • • নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ : রাশেদ খাঁন • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪ • সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না : রণবীর • ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো • ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প • ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে করতালি ৪০০ দর্শকের, হিলারি ক্লিনটনের হাত থেকে গ্রহণ করলেন পুরস্কার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ : রাশেদ খাঁন

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ : রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।

তিনি আরও লেখেন, বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেলো।

স্ট্যাটাসে নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।

সবশেষে তিনি লেখেন, আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কি জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz