শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ • হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন? • কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ • ঢাকা দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয়, এটি দেশের জন্য লজ্জার : প্রধানমন্ত্রী • দেশে ফের বাড়ল ডলারের দাম • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ • মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী এবং কেন গুরুত্বপূর্ণ • নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা • বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর • দিল্লিতে সিজেপির বিক্ষোভে বাধা নয়, পুলিশের ওপর নজর রাখবে হাইকোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দেশে ফের বাড়ল ডলারের দাম

দেশে ফের বাড়ল ডলারের দাম

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আন্তব্যাংকে ডলারের দাম ফের বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এর দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সায় উঠেছে। দুই সপ্তাহ আগে এর দাম ১২২ টাকা ৭৫ পয়সায় নেমে এসেছিল।

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া ও ব্যাংকগুলোতে আমদানির এলসি খোলার ব্যয় বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। এতে এর দামও বাড়তে শুরু করেছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ৭৫ পয়সা।

বৃহস্পতিবার আন্তব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১২৩ টাকা ৩৯ পয়সা দরে বিক্রি হয়েছে। গড় দাম ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।

এদিকে ব্যাংকগুলোতে আগাম ডলার বেচাকেনার পরিমাণও বেড়েছে। গত বুধবার সাড়ে ৭ কোটি ডলার আগাম বেচাকেনা হয়েছে। মঙ্গলবার বেচাকেনা হয়েছিল সাড়ে ৯ কোটি ডলার। গত দুই সপ্তাহ ধরে আন্তব্যাংকে ডলারের দাম বাড়ার কারণে রেমিট্যান্সের ডলার কেনার দামও বেড়েছে।

ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনছে। এতে ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকদের কাছে বিক্রির দামও বাড়িয়েছে।

এলসির ক্ষেত্রে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে গড়ে ১২৩ টাকা ৭৩ পয়সা দরে। তবে কোনো কোনো ব্যাংক ১২৩ টাকা ৮০ পয়সা দরেও ডলার বিক্রি করছে। দুই সপ্তাহ আগে এর গড় দাম ১২৩ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছিল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz