শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ • ঢাকা দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয়, এটি দেশের জন্য লজ্জার : প্রধানমন্ত্রী • দেশে ফের বাড়ল ডলারের দাম • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ • মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী এবং কেন গুরুত্বপূর্ণ • নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা • বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর • দিল্লিতে সিজেপির বিক্ষোভে বাধা নয়, পুলিশের ওপর নজর রাখবে হাইকোর্ট • সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ • যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
ভেতরে ছিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটির এডেন শহরে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর তিনটি সূত্র।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় প্রেসিডেন্টের প্রাসাদের দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুতি বিদ্রোহীরা এডেনে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেন, প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে মন্ত্রিসভার সব সদস্য নিরাপদে আছেন। হামলার পরও তারা এডেন ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি ‘আল-মাশিক’ নামে পরিচিত। দেশটির রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে। শহরটি ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, তারাও প্রেসিডেন্টের প্রাসাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে তারা জানতে পারেন, ক্ষেপণাস্ত্র দিয়ে প্রাসাদটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহতের সংখ্যাও বেড়ে ১০ জনে পৌঁছেছে।

গত কয়েক দিন ধরে হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘর্ষ চলছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে সৌদি আরব ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। ২০২২ সালে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে তা ভেঙে পড়েছে। সূত্র : এএফপি, আল-জাজিরা

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz