শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ • ‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি • শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ • বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি • মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা • বিকল্প পথে দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর

ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর

বিজ্ঞাপন
ইরানে সম্ভাব্য ভবিষ্যৎ হামলায় জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বাহিনী। বিশাল আকৃতির এই বোমাটি ‘মাদার অব অল বোম্বস’ বা ‘মব’ নামই বেশি পরিচিত।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে সিএনএন নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানে ফের হামলার নির্দেশ দেন— তাহলে এই বোমা ব্যবহার করবে মার্কিন বাহিনী।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে ফের ইরানে হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী।

‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার মা’ হলো হলো বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক বোমা। মার্কিন অস্ত্রভাণ্ডারে এটি ‘বিশেষ সম্পদ’। এই বোমার সম্ভাব্য ব্যবহার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে উল্লেখযোগ্যমাত্রায় বাড়িয়ে তুলতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ইস্যুর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন।

একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী যখন কোনো পরিকল্পনা তৈরি করে—তারা নীতিনির্ধারকদের জন্য বিভিন্ন ধরনের বিকল্প প্রস্তুত রাখে—যার মধ্যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকে।

ওই কর্মকর্তা বলেন, “মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুগুলোর জন্য বড় বোমার প্রয়োজন হয়, আর ‘মাদার অফ অল বম্বস’ হলো সবচেয়ে বড় বোমা।”
সিএনএন জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ অন্যান্য স্থাপনার বিরুদ্ধে ‘মাদার অফ অল বম্বস’ কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে খোদ মার্কিন বাহিনীতে। সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের একজন সিএনএন-কে বলেছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই বোমাটি কতটা কার্যকর হবে—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা ধ্বংস করতে সক্ষম হলেও, এটি সম্ভবত পিকাক্স পর্বতের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম নয়। ধারণা করা হয়, এই স্থাপনাগুলো গ্রানাইট পাথরের পুরু স্তরে সুরক্ষিত। এছাড়া ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনার ক্ষেত্রেও এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প হয়তো ‘মাদার অফ অল বম্বস’-কে একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন।  সূত্র : আল আরাবিয়া

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz