বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ভোটের লড়াইয়ে ২০ লাখ ডলারের ব্যয়! • আখাউড়া—সিলেট রেলপথে ডুয়েলগেজ  ডাবল লাইন নির্মাণের  দাবি এম এম শাহীনের • কাজী খোকনকে হাজারো  প্রবাসীর শেষ বিদায় • ঢাকের শব্দ আর বাতাসের দোলায় কাশফুলের শুভ্রতা • শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির • দেশে হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭ • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই : ইসি সানাউল্লাহ • বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে : আইএমএফ • গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ • যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কারখানাটির একটি ভবনের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবন ও আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ১৪ অক্টোবর (বুধবার) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকে। দুপুর নাগাদ তা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বর্তমানে ২০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, কারখানার ভেতরে থাকা সচল পাম্প এবং আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz