মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট মৃত্যু ৩১৬ • বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস • রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড • ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর • দেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার : মীর শাহে আলম • বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী : অর্থমন্ত্রী • বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, কোন পথে বাংলাদেশ? • ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নেওয়ার অভিযোগ • অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

‘বার্সেলোনা তোমার চেয়েও বড়’, মেসিকে সাবেক বার্সা সভাপতির বার্তা

‘বার্সেলোনা তোমার চেয়েও বড়’, মেসিকে সাবেক বার্সা সভাপতির বার্তা

ছবি :সংগৃহীত

বিজ্ঞাপন
ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। হয়েছেন ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ২০২১ সালে বার্সা ছাড়েন মেসি। তার বিদায় ছিল আকস্মিক। 

সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা পাননি মেসি। বিষয়টি নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

গাসপার্ট বলেন, ‘মেসির সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু একটা কথা তাকে ভুলে গেলে চলবে না; বার্সেলোনা তার চেয়েও বড়।’

মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা রেখেই গাসপার্ট মনে করেন, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের ঊর্ধ্বে স্থান দেয়া উচিত নয়। তার মতে, ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক যেমনই হোক, সমর্থকদের কাছ থেকে বিদায় নেয়ার জন্য আর্জেন্টাইন তারকার বার্সেলোনায় ফিরে আসা উচিত।

মেসির বিদায়ী সংবর্ধনা নিয়ে গাসপার্ট আরও স্পষ্ট অবস্থান নিয়েছেন। তার মতে, বার্সেলোনার সভাপতি হিসেবে যিনিই দায়িত্বে থাকুন না কেন, মেসির উচিত ক্লাবে ফিরে সমর্থকদের বিদায় জানানো।

মনকি লাপোর্তা সভাপতি থাকাকালে মেসি যদি বার্সেলোনায় ফিরতে না চান এবং তার বিদায়ী সংবর্ধনা পরবর্তী সভাপতির সময়ের জন্য অপেক্ষা করে, তাহলে সেই উদ্যোগের বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন গাসপার্ট। সূত্র: বেইন স্পোর্টস

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz