শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
নারী ক্রিকেট

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে টাইগ্রেসরা। 

৯ অক্টোবর (শুক্রবার) ব্রিসবেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা আউট হওয়ার আগে করেন মাত্র ৪ রান। আর শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান।

দ্রুত তিন উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু সঙ্গ দিতে পারেননি সোবহানা মোস্তারি। ১৭ বলে ২ রান করে আউট হন তিনি। জ্যোতি আউট হন ২৯ রানে। আর আউট হওয়ার আগে ২১ রান করেন স্বর্ণা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন রিতুমনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভার ৪ বলে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। 

১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেমে শুরুটা ভালো হলেও ওপেনিং জুটিটা বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বলে ১৯ রান করে আউট হন জর্জিয়া ভোল। দ্বিতীয় উইকেটে অবশ্য ৯০ রানের জুটি পায় স্বাগতিকরা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। দ্রুত ফিফটি পূরণের পর ৫৭ বলে ৭৭ রান করেন ওপেনার ফোবে ফিচফিল্ড।

এরপর আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২ বলে ১৩ রান করে আউট হন বেথ মুনি। তবে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড মিলে ১৪৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন। ২৬ রানে পেরি ও ২৫ রানে সাদারল্যান্ড অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি ও রাবেয়া খান একটি উইকেট নেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz