বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র জমা দিলেও পরে প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার বিকেল ৪টা পর্যন্ত। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচ দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা ফয়সল আমিন ছাড়া অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে নির্বাচনী প্রচার। আগামী ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz