বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী • কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি • প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন • বিশ্বের চোখে বাংলাদেশের  মর্যাদা ব্যাপক ক্ষুণ্ন করছে শাহজালাল বিমানবন্দর! • শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ব্রাজিলের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ব্রাজিলের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

বিজ্ঞাপন
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন মনে করে পোস্ট দিয়ে এক বড় ধরনের ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সোমবার (৫ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ভুলবশত দাবি করেন, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। 

নিজের ওই বার্তায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোট গণনার গতির তুলনা করে ট্রাম্প লেখেন, ‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে আজ ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একই দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে! অথচ ডেট্রয়েট, ফিলডেলফিয়া, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও অঙ্গরাজ্যে অনেক কম সংখ্যা হওয়া সত্ত্বেও ফলাফল বের করতে প্রায়ই কয়েক সপ্তাহ লেগে যায়।’ এর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযুক্ত করেন।

রোববার (৪ অক্টোবর) ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো এবং বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কেউই বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর ফ্লাভিও ৪৭ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন এবং লুলা পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৮ শতাংশ ভোট। ব্রাজিলের এই নির্বাচনী প্রচারণায় দুর্নীতি, অর্থনৈতিক উদ্বেগ ও মার্কিন হস্তক্ষেপের অভিযোগ প্রাধান্য পেলেও শীর্ষ দুই প্রার্থী মূল টেলিভিশন বিতর্কগুলো এড়িয়ে যাওয়ায় সার্বিক নীতিগত আলোচনা কম হয়েছে। সূত্র: টাইমস নাউ

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz