বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন • বিশ্বের চোখে বাংলাদেশের  মর্যাদা ব্যাপক ক্ষুণ্ন করছে শাহজালাল বিমানবন্দর! • শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন • জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী • নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর বাংলাদেশি খোকনের মরদেহ উদ্ধার • চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই • বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন শিশির মনির, তাকে জামায়াত থেকে বহিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে। এই কাজ দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে। আবরার হত্যার প্রতিবাদে মাঠে সবাই নেমেছিলো। এমনকি শিবিরও প্রোগ্রাম করেছে, এনসিপিও প্রোগ্রাম করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, তিনি জামায়াতের আইনজীবী। তিনি একই সাথে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন। 

তিনি আরও বলেন, জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরারের আসামিদের আইনজীবী হন তখন শিবির কোন লজ্জায় রাজপথে প্রোগ্রাম করে? সেই প্রশ্ন আমি রাখলাম। দেখবেন জুলাইয়ের সময় এই শিশির মনিরেরা রাজপথে নামেননি। তৎকালীন জুলাইয়ের পক্ষে তার ফেসবুকে কোনো পোস্ট আছে কি না আমার সন্দেহ আছে। তার প্রোফাইলটা পর্যন্ত লাল করা হয়নি। 

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz