বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাগেরহাটে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত আরও পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকার সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭), নজরুল খানের ছেলে আমিন (২৩) ও কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডগামী দ্রুতগতির একটি ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলে মোট তিনটি মোটরসাইকেল ও একটি নসিমন ক্ষতিগ্রস্ত হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলামকে (৩৫) খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর আহত পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz