বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইউরোপ মজুত থাকা ডিজেল ছাড়তে সম্মত হয়েছে : ট্রাম্প

ইউরোপ মজুত থাকা ডিজেল ছাড়তে সম্মত হয়েছে : ট্রাম্প

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইউরোপ তাদের মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল তেল ছাড়তে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ অক্টোবর (শুক্রবার) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ট্রাম্প বলেন, ইউরোপ এইমাত্র তাদের বিপুল পরিমাণে মজুত করা ডিজেল তেল ছাড়তে সম্মত হয়েছে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। ইউরোপের কাছে প্রচুর ডিজেল আছে। 

ডিজেল রফতানি নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনার বাইরে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি আসলে কখনোই আলোচনার মধ্যে ছিল না। ইউরোপ যা করেছে তা একটি দারুণ কাজ।

এদিকে, বৃহস্পতিবার ট্রাম্প বলেন, জ্বালানির দাম কমাতে সাহায্য করার জন্য তিনি ইউরোপীয় দেশগুলোকে তাদের ডিজেল মজুদের কিছু অংশ ছেড়ে দিতে বলতে পারেন।

বৈশ্বিক জ্বালানি বাজারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং অস্থিরতার প্রতিক্রিয়ায়, জি৭ নেতারা শুক্রবার জরুরি তেল মজুদ থেকে চার মাসের মধ্যে সমন্বিতভাবে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে সম্মত হওয়ার পরই এ মন্তব্য করেন ট্রাম্প।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz