বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে শুরু হচ্ছে বিমান চলাচল

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে শুরু হচ্ছে বিমান চলাচল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
শিগগিরই ইরান ও ইরাকের মধ্যে বিমান চলাচল আবারও শুরু হবে বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসের আবদুল জাহরা আল-হাজ্জাজ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর দুই দেশ এ নিয়ে সমাধানের পথ খুঁজছে। খবর সিবিএস নিউজের।

ইরানের পরিবহনমন্ত্রী ফারজানে সাদেঘের সঙ্গে বৈঠকের পর আল-হাজ্জাজ বলেন, বিমান চলাচলে সৃষ্ট সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা নিয়ে দুই দেশ আলোচনা করছে। একই সঙ্গে বিমান পরিবহন খাতে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যে নিয়মিত বিপুলসংখ্যক মুসল্লি, শিক্ষার্থী ও ব্যবসায়ী যাতায়াত করেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কও রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে আল-হাজ্জাজ বলেন, ‘দুই দেশের মধ্যে বিমান চলাচল শিগগিরই আবার শুরু হবে।’

গত আগস্টে ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশটির বিমান চলাচল খাতও রয়েছে। এরপর বিভিন্ন দেশ ইরানে যাতায়াতকারী ফ্লাইট বাতিল করেছে।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী ইরাকের সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে তেহরান ও বাগদাদ।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz