বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নেতানিয়াহুকে পুনর্নির্বাচনে সমর্থন দিলেন না ট্রাম্প

নেতানিয়াহুকে পুনর্নির্বাচনে সমর্থন দিলেন না ট্রাম্প

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের পক্ষে সরাসরি সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুকে খাটো করে দেখার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর আনাদুলু এজেন্সি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নেতানিয়াহুকে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত কি না। জবাবে তিনি সরাসরি সমর্থন না জানিয়ে বলেন, তিনি এখন আর রাজনীতিতে জড়িত নন। এরপর ইসরায়েলকে প্রতিরক্ষায় সহায়তা করাই তার প্রধান বিষয় বলে উল্লেখ করেন।

বিরোধী প্রার্থী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের সঙ্গে ওয়াশিংটন আরও কার্যকরভাবে কাজ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আইজেনকোট সম্পর্কে তিনি কোনো ‘খারাপ কথা’ শোনেননি। তবে নেতানিয়াহুকে অবমূল্যায়ন না করার পরামর্শ দেন তিনি।

ট্রাম্প বলেন, অনেকবার নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়েছে, যেমনটা তাকেও বহুবার ধরে নেওয়া হয়েছিল। তাই নেতানিয়াহুকে অবমূল্যায়ন করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতি নিজের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, অতীতে নেওয়া বিভিন্ন নীতির কারণে ইসরায়েলিদের মধ্যে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ।

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, শুরুতে চার থেকে আট সপ্তাহের সামরিক অভিযান হিসেবে যে পরিকল্পনা করা হয়েছিল, পরে তিনি ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো আরও বিস্তৃতভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। এ কারণেই অভিযান নির্ধারিত সময়ের পরও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান কিছু সময়ের জন্য কার্যকর প্রভাব তৈরি করতে পেরেছিল বলেও স্বীকার করেন ট্রাম্প। তবে পরে যুক্তরাষ্ট্র ওই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নেয় বলে দাবি করেন তিনি। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতির যে প্রস্তাব ইরান দিয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, প্রস্তাবটি যথেষ্ট ছিল না। সেপ্টেম্বরের শেষ দিকে ইরানের ওই প্রস্তাবের বিষয়ে ট্রাম্পের প্রত্যাখ্যানের খবরও প্রকাশিত হয়।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বিমান হামলা জোরদার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে বলেন, তা ‘সম্ভব’। তবে পরক্ষণেই তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz