নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ ছাত্রীর ৩ জনেরই মৃত্যু
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৩) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে।
এর আগে মঙ্গলবার ও বুধবার আতিয়া আক্তার রিমা (১০) ও জিদনী (১৪) নামের আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার বলেন, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুর্ঘটনায় দগ্ধ বাকি দুই জনের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশীপুরের ওই মহিলা মাদরাসায় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে পাঁচ মেয়ে শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। দগ্ধ অন্য শিক্ষার্থীরা হলো সুমাইয়া (১৩% দগ্ধ) ও আছিয়া (৭% দগ্ধ)।