বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়ল, তবে কমেছে যুক্তরাষ্ট্রে • মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল

পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল

ফেরদৌসী আহমেদ মিষ্টি। ফাইল ছবি

বিজ্ঞাপন
পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল
 
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির সদস্য পদ শূন্য হবে। তবে তিনি পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী—রাজনৈতিক দল কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কোনো ব্যক্তির সংসদ সদস্য পদ না থাকার দু’টি কারণ। এর একটি হলো তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আর অন্যটি হলো সংসদে যদি তিনি সংশ্লিষ্ট দলের বিপক্ষে ভোটদান করেন।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে পদত্যাগের বিষয়টি এসেছে। যেহেতু তিনি পদত্যাগ করেছেন, কাজেই এই পদত্যাগপত্র তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। পরবর্তীতে স্পিকার এটি নির্বাচন কমিশনে পাঠাবেন এবং নির্বাচন কমিশন এই পদটি শূন্য ঘোষণা করবে। এরপর তারা শূন্য হওয়া পদটি পূরণের জন্য শিডিউল দেবেন।
 
ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণরূপে প্রতিপালিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। তবে পরবর্তী সংসদে যদি তিনি সরাসরি নির্বাচন করতে চান এবং দল যদি তাকে মনোনয়ন দেয় কিংবা না দেয়, অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও যদি তিনি নির্বাচন করতে চান—তাহলে এটি তার অযোগ্যতা হবে না। শুধুমাত্র বর্তমান সংসদের মেয়াদকালেই এটি কার্যকর হবে। জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম কিন্তু পদত্যাগ করেননি। যদিও জামায়াতে ইসলামী নৈতিক স্খলনজনিত কারণে তাকে তারা দল বহিষ্কার করেছে। এই বহিষ্কারের পর তারা স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে। একজন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ শূন্য হয় না।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz