বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন ওয়াহাজ। অভিনেতা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া “ইমিরা : দ্য ওয়েডিং চ্যাপ্টার”-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’ 

তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ইমিরা : দ্য ওয়েডিং চ্যাপ্টার-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

জানা গেছে, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা : দ্য ওয়েডিং চ্যাপ্টার’। এই প্রদর্শনীর সমাপনী আয়োজনে ব্যক্তিগত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়াহাজ আলী। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে আসবেন এই তারকা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz