বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, দাবি ট্রাম্পের

বিজ্ঞাপন



ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন।

২৮ সেপ্টেম্বর (সোমবার) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমার দৃষ্টিতে আমরা জয়ী হতে যাচ্ছি। যেকোনোভাবেই হোক, এটি বেশ দ্রুতই শেষ হবে।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হওয়ার পর গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের তৎপরতা বাড়ছে। তবে যুদ্ধ কবে শেষ হতে পারে, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz