বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী • শৃঙ্খলাভঙ্গের দায়ে নিজের শাস্তি চেয়ে রোনালদোর পাঁচ পাতার চিঠি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​গাজায় ইসরায়েলি হামলায় হামাসের উত্তরাঞ্চলীয় কমান্ডার নিহত

​গাজায় ইসরায়েলি হামলায় হামাসের উত্তরাঞ্চলীয় কমান্ডার নিহত

পুরোনো ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ্জ আল-দীন আল-বেইক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার গাজা সিটির নাসর এলাকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় তিনি নিহত হন বলে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। হামাসও তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে আল-বেইককে হত্যার কথা জানিয়েছেন। তাদের দাবি, আল-বেইক হামলা পরিকল্পনা ও যোদ্ধা নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন।

ভোরের দিকে নাসর এলাকার ওই আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। চিকিৎসক ও হামাসের সূত্রও আল-বেইকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। হামলায় আহত আরও একজন পরে মারা যান বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইজ্জ আল-দীন আল-বেইক হামাসের কাসাম ব্রিগেডের উত্তর গাজার কমান্ডের দায়িত্বে ছিলেন। ইসরায়েলি অভিযানে সাবেক কমান্ডার আহমেদ আল-গানদুর নিহত হওয়ার পর তিনি ওই দায়িত্ব নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলা জোরদার হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, চলতি মাসে তারা হামাসের অন্তত ২০ জন সদস্যকে হত্যা করেছে। তাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা বা ইসরায়েলি জিম্মিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ছিলেন বলে ইসরায়েল দাবি করেছে।

তবে হামাস অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলই দুর্বল করছে। যুদ্ধবিরতি চুক্তিতে গাজা পুনর্গঠনের পথ তৈরি করার কথা থাকলেও হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় অগ্রগতি থমকে আছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz