বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

​ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

বিজ্ঞাপন


খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে আলাদা অভিযান চালিয়ে ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী।

সাতজনের মধ্যে দুজনকে বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা নামে এলাকায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। তারা বলেছে, সশস্ত্র সন্ত্রাসীরা সেখানকার দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে করে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য হয়।

এছাড়া তারা জাতীয় মহাসড়ক এন-৪০ এর বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে বলেও দাবি করেছে নিরাপত্তাবাহিনী।

এই একই ধরনের কাজ করায় গত ৩১ আগস্ট ১১ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

বেলুচিস্তানের সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

অপরদিকে আলাদা অভিযানে খাইবার পাখতুনখাওয়ায় সাত সন্ত্রাসী নিহত হয়েছেন। তারা ফিতনা আল-খারেজির সদস্য ছিলেন।

জানা গেছে, সেখানকার বারা নামে শহরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় পাঁচ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। আর অভিযানে তাদের একটি গোপন আস্তানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সংবদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠিত হওয়ার পর পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। এজন্য তালেবানকে দায়ী করে পাকিস্তান।

দেশটির দাবি, তালেবানের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা এসে পাকিস্তানে হামলা চালায়। তবে আফগানিস্তান সবসময় এ অভিযোগ অস্বীকার করে থাকে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz