শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা • কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি • দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক • দেশে হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু • মোদিকে ‘স্বৈরাচারী’ বলার পর আটক কেজরিওয়াল • মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ • কুলাউড়ার প্রথম সংসদ সদস্য ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই • বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ছবি :সংগৃহীত

বিজ্ঞাপন
সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন। ২৭ সেপ্টেম্বর (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৮ হাজার ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৩১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz