বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​‘একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

​‘একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

​‘একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা পাকিস্তানি এক সাংবাদিককে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।’ শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সাথে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শেষভাগে এক পাকিস্তানি সাংবাদিক সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রশ্ন করলে জয়শঙ্কর এই প্রতিক্রিয়া জানান।

শিপিং ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ আয়োজিত এই সংবাদ সম্মেলনের পর শনিবার জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz