বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

গোলাম ফারুক শাহীনকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ’—শাহীন
গোলাম ফারুক শাহীনকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে করমর্দন করেন এবং পরে বুকে টেনে নিয়ে কোলাকুলি করেন।
এ প্রসঙ্গে শাহীন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে কাছে ডেকেছেন, হাত মিলিয়েছেন এবং বুকে টেনে নিয়েছেন। তিনি আমাকে মনে রেখেছেন— এটি আমার জন্য অত্যন্ত আবেগের ও স্মরণীয় মুহূর্ত। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহীন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। ভবিষ্যতেও করে যাবো। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাঁর এই আন্তরিকতা আমার রাজনৈতিক জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz