বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী • শৃঙ্খলাভঙ্গের দায়ে নিজের শাস্তি চেয়ে রোনালদোর পাঁচ পাতার চিঠি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’

​‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’

বিজ্ঞাপন
৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে ইরান কোনোভাবে সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জোকারের বক্তব্য উদ্ধৃত করে জানায়, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের একটি ‘আইনসম্মত অধিকার’ এবং এটি দেশের মৌলিক অধিকারের অংশ।

তিনি জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়, তবে শিল্প, চিকিৎসা, কৃষি এবং জ্বালানি উৎপাদনে পারমাণবিক বিজ্ঞানের সুবিধা নেওয়া অব্যাহত রাখা উচিত।

মোহাম্মদ সালেহ জোকার বলেন, ‘আমাদের ৬০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজন নেই বলে যে দাবি করা হয়, তা মূলত শত্রুপক্ষের ইচ্ছা।’ তিনি আরও যোগ করেন, সমৃদ্ধকরণ সংক্রান্ত জনগণের এই অধিকার রক্ষা করা ইরানের জন্য আবশ্যক। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz