বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

​ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

বিজ্ঞাপন
ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে পুনরায় বোমাবর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষের দিকে যৌথ হামলা শুরু করার পর তৈরি হওয়া সংঘাত নিরসনে ওয়াশিংটন শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল ইরান।

শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হয়েছে। মার্কিন পক্ষ থেকে চুক্তি ও হরমুজ প্রণালি পুনরায় খোলার ব্যাপারে আন্তরিকতা থাকলে সবকিছু প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। ইরান কোনো চাপ, হুমকি বা ভয়ভীতি সহ্য করবে না এবং চাপের মুখে সার্বভৌম অধিকার বিসর্জন দেবে না।’ 
তবে ঘটনার কয়েক ঘণ্টা পরই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাতে জানায়, ট্রাম্প প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। তেহরান তার শর্ত পূরণ করবে কি না তা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন এবং নতুন করে বোমাবর্ষণ শুরু হওয়ার পথেই এগোচ্ছেন।

ইরানের দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি তাদের নৌ অবরোধ তুলে নেয়, তেলের ওপর নিষেধাজ্ঞা মওকুফ করে এবং লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি মেনে চলে, তবে তারা সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরবে। এই প্রস্তাবটি গত জুনে সই হওয়া একটি চুক্তির অনুরূপ ছিল।

গত ১৭ জুন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ১৪ দফার একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেখানে লেবাননসহ সব সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার ছিল। কিন্তু ৮ জুলাই ট্রাম্প চুক্তিটি বাতিল বলে ঘোষণা করেন এবং এক সপ্তাহ পর ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তেহরান সমঝোতা স্মারক স্থগিত করে।

হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন। সূত্র: এনডিটিভি

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz