বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি সই

​ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি সই

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা অব্যাহতি দিয়ে বাংলাদেশ ও আজারবাইজান একটি চুক্তি সই করেছে। ফলে দুই দেশের সরকারি কাজে ভ্রমণ আরও সহজ হবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিজ নিজ সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ চুক্তিতে সই করেন বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা সম্মত ভিসা অব্যাহতি ব্যবস্থার অধীনে একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz