আঁধারে আলোর আহ্বান
সবখানে আজ সবকিছুতে শুধুই ভেজাল, বিশুদ্ধতার অভাব সর্বত্র;
আকর্ষণীয় মোড়কে পাবলিসিটি প্রতারণার; মদের নাম কোমল পানীয়, দুধ-পানি একাকার।
সভ্যতা আজ জীবন্ত লাশ, আবৃত কাফনে
দুর্বলরা অসহায় চাটুকারদের আস্ফালনে।
নীতি বিবর্জিত বড়কর্তার বদখেয়ালে সব কটি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়া
অন্যায় অবিচার, অনাচার ব্যভিচার
আজ যেন খুব স্বাভাবিক ব্যাপার।
সত্য মিথ্যার নেই ব্যবধান,
কুকর্মের কার্বন-ডাই অক্সাইডে বাতাস ভারী
মানবতা বিপর্যস্ত অসহায় মানব সন্তান।
আঁধারে আঁধার মেলে আলোতে আলো
এসো আলোতে, আঁধার করে ভেদ;
এসো পৃথিবীটাকে বাসযোগ্য করি
মানবের তরে।
নিউজটি শেয়ার করুন