শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭  মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন • আইসিসিকে ‘টুকরো টুকরো করে’ ভেঙে দেওয়ার হুমকি রুবিওর, মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে প্রতিবাদ • আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেছে ইমরান পরিবহণের বাসটি। ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী থেকে ঢাকা অভিমুখে আসা ইমরান পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে উদ্ধার কার্যক্রম শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz