বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন • বিশ্বের চোখে বাংলাদেশের  মর্যাদা ব্যাপক ক্ষুণ্ন করছে শাহজালাল বিমানবন্দর! • শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন • জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী • নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর বাংলাদেশি খোকনের মরদেহ উদ্ধার • চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই • বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতীয় আদালতে বাংলাদেশি যুবকের ১২ বছরের কারাদণ্ড

ভারতীয় আদালতে বাংলাদেশি যুবকের ১২ বছরের কারাদণ্ড

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেছেন ভারতীয় আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ার বিশেষ আদালত।

মো. মুজাহিদ মিয়া (২৬) বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লোগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

আদালতের রায়ে বলা হয়েছে, ভারতের এনডিপিএস আইনের ২০-এর ‘বি’ ধারায় মুজাহিদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই আইনের ২১-এর ‘সি’ ধারায় তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে আইপিপি অ্যাক্টের ৩ ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২৫ সালের ৪ মার্চ বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সোনামুড়া সীমান্তের এনসিনগর বিওপি এলাকায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় মুজাহিদকে আটক করেন বিএসএফ সদস্যরা।

পরে সোনামুড়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮ হাজার ৫০০ বাংলাদেশি টাকা, ২৫ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা জব্দ করে।

মামলার তদন্ত শেষে সোনামুড়া থানার উপপরিদর্শক (এসআই) জগবন্ধু দেবনাথ ২০২৫ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচারিক প্রক্রিয়া শেষে শনিবার মুজাহিদকে দোষী সাব্যস্ত করে পৃথক ধারায় এসব সাজা ও জরিমানার আদেশ দেন আদালত।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz