বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী • শৃঙ্খলাভঙ্গের দায়ে নিজের শাস্তি চেয়ে রোনালদোর পাঁচ পাতার চিঠি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান

​তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ২০২৮ সালের এপ্রিলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আগাম প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার একজন শীর্ষ উপদেষ্টা। তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তুরস্কের বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি এবং জুমহুরিয়েত পত্রিকার উদ্ধৃতি দিয়ে এরদোয়ানের শীর্ষ উপদেষ্টা মেহমেত উকুম ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বলেন, ‘যদি ৩৬০ জন আইনপ্রণেতা নতুন নির্বাচনের সিদ্ধান্তকে সমর্থন করেন, তবে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তুর্কি আইন অনুযায়ী, ওই বছরের মে মাসে স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংবিধান অনুযায়ী, তুরস্কের ৬০০ সদস্যের পার্লামেন্টের ৩৬০ জন আইনপ্রণেতার সমর্থন থাকলে পার্লামেন্ট আগাম নির্বাচন আহ্বান করতে পারে, যা এরদোয়ানের জন্য পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুলে দেবে।

এরদোয়ানের ক্ষমতাসীন ইসলামপন্থী-রক্ষণশীল দল একেপি এবং তাদের জাতীয়তাবাদী মিত্র দল এমএইচপি-র নিয়ন্ত্রণে বর্তমানে পার্লামেন্টের ৩২৬টি আসন রয়েছে।

তবে সরকার বারবার জোর দিয়ে বলেছে যে, নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।

২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসা এরদোয়ান তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তুরস্ক নির্বাহী প্রেসিডেন্ট ব্যবস্থায় স্থানান্তরিত হওয়ার পর তিনি ২০১৮ সালে এবং ২০২৩ সালে পুনরায় নির্বাচিত হন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz