বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী • শৃঙ্খলাভঙ্গের দায়ে নিজের শাস্তি চেয়ে রোনালদোর পাঁচ পাতার চিঠি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সুদানের পশ্চিম কর্ডোফানে সোনার খনি ধসে ৬৭ জন নিহত

​সুদানের পশ্চিম কর্ডোফানে সোনার খনি ধসে ৬৭ জন নিহত

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সুদানের পশ্চিম কর্ডোফান রাজ্যে আল-জারা সোনার খনি ধসে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। ১৬ সেপ্টেম্বর (বুধবার) এ ঘটনা ঘটে। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়, দেশটির আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে থাকা পশ্চিম কর্ডোফানের আল-নুহুদের কাছে মাইন ধসে ৬৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। খনিতে শ্রমিকদের জন্য মৌলিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বা পর্যাপ্ত সুরক্ষা ও উদ্ধার সরঞ্জাম ছাড়া খনি খনন কাজটিকে বেসামরিক নাগরিকদের জীবনের জন্য সরাসরি ঝুঁকিতে পরিণত করেছিলো। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখে দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও লজিস্টিক সংস্থান সরবরাহের আহ্বান জানানো হচ্ছে। 

সুদান ডক্টরস নেটওয়ার্ক এলাকাটির নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষকে বেসামরিক নাগরিক ও খনি শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করতে এবং অনুরূপ দুর্ঘটনা প্রতিরোধে অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম বন্ধ করার আহ্বানও জানিয়েছে।

উল্লেখ্য, সুদান জুড়ে ক্ষুদ্র খনি শিল্প ২০ লক্ষেরও বেশি মানুষকে কর্মসংস্থান দিয়েছে। সুদানি সরকার ক্ষুদ্র খনি খনন নিষিদ্ধ না করলেও এই খাতটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, যা ঝুঁকি থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক সুদানি নাগরিকের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz